বাংলাদেশের
শ্রেষ্ঠ রিটেইল ব্যাংক-২০১৬ নির্বাচিত হয়েছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান
ইস্টার্ন ব্যাংক লি. (ইবিএল)। সম্প্রতি হংকংয়ে আয়োজিত দ্য এশিয়ান
ব্যাংকার্স ইন্টারন্যাশনাল এক্সিলেন্স ইন রিটেইল ফাইন্যান্সিয়াল
সার্ভিসেস-২০১৬ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ইবিএলকে এ পুরস্কার দেওয়া হয়।
ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ব্যাংকের
পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল,
মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের পুরস্কারপ্রাপ্ত
ব্যাংকগুলোর প্রায় ২০০ জন জ্যেষ্ঠ কর্মকর্তা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ
নেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment