পর
পর দুই ওভারে ভারতের দুই উইকেট তুলে নিলো বাংলাদেশ। বল হাতে ভারতকে
প্রথম আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিুজর রহমান। ষষ্ঠ ওভারের শেষ বলে
মুস্তাফিজের ডেলিভারিতে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন
ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪২/১। আর
সপ্তম ওভারের শেষ বলে খারতের অপর ওপেনার শিখর ধাওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে
ফেলেন বাঁহাতি স্পিনার ও বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৮
ওভার শেষে ভারতের সংগ্রহ ৪৯/২। ওভারে ভারতের অপর ওপেনার ইনিংসের প্রথম
ওভারে বল হাতে ৫ রান দেন পেসার মাশরাফি। এতে বাউন্ডারির শট নেই ভারতীয়দের।
আর দ্বিতীয় ওভারে অফস্পিনার শুভাগত হোম চৌধুরী দিলেন মাত্রই চার রান।
শুভাগতর ওভারে পাঁচটি ডটবল। ২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৯/০। ব্যাঙ্গালুরুর
চিন্নাস্বামী মাঠে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক
মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ একাদশে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। এতে
দলের বাইরে গেলেন বাঁ-হাতি স্পিনার সাকলাইন সজীব। পেটের পীড়ার কারণে আগের
ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি ইনফর্ম টাইগার ওপেনার তামিম
ইকবাল। আজও একাদশে জায়গা হয়নি নাসির হোসেনের। দলে রয়েছেন সৌম্য সরকার ।
তবে আজ ভারতের বিপক্ষে তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন মোহাম্মদ মিঠুন
আলী।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, মিঠুন আলী, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, শুভাগত হোম চৌধুরী, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, মিঠুন আলী, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, শুভাগত হোম চৌধুরী, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

No comments:
Post a Comment