![]() |
| ২০০৮ সালের ফাইল ছবিতে প্রাচীন পালমিরা থিয়েটারে একদল পর্যটক |
পালমিরা
শহরের পত্তন কবে হয়েছিল, তার নিশ্চিত সঠিক সময় কারও জানা নেই। তবে
খ্রিষ্টপূর্ব প্রথম শতক থেকে পরবর্তী ৪০০ বছর এ মরূদ্যান শহরটি উন্নতির
শিখরে পৌঁছেছিল বলে ঐতিহাসিকেরা মনে করেন। মসলা, সুগন্ধি, রেশম ও হাতির
দাঁতের শিল্পের ওপর ভিত্তি করে এক সম্পদশালী শহরে পরিণত হয় পালমিরা। ‘মরুর
মুক্তা’ নামে পরিচিত এ শহরে আছে দুই হাজার বছরেরও বেশি সময়ের পুরোনো
মন্দির, কারুকার্যমণ্ডিত স্তম্ভসহ নানা নিদর্শন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান
ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো ১৯৮০ সালে পালমিরাকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে প্রতিবছর গড়ে দেড় লাখ পর্যটক
পালমিরা ভ্রমণ করতেন।

No comments:
Post a Comment