![]() |
| আবুল বাজনদারের |
আবুল
বাজনদারের বাম হাতে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা এ
অস্ত্রোপচার করেন। ওই বিভাগের প্রধান অধ্যাপক মো. আবুল কালাম আজ শনিবার
দুপুরে সাংবাদিকদের এ কথা জানান।
অস্ত্রোপচারে অংশ নেওয়ার চিকিৎসকেরা জানান, ডান হাতে অস্ত্রোপচারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ অস্ত্রোপচার করা হয়েছে বলে এতে সময় কম লেগেছে। অস্ত্রোপচারে তাঁর বাম হাতের পাঁচটি আঙুল পৃথক করা গেছে। গত ২০ ফেব্রুয়ারি তাঁর ডানহাতে অস্ত্রোপচার হয়েছিল। ডান হাত প্রায় ৮০ শতাংশ ভালো আছে।
আবুল বাজনদার গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। দারিদ্র্যের কারণে ট্রি-ম্যান সিনড্রোমে ভোগা আবুল বাজনদার এত দিন সুচিকিৎসা পাননি। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তাঁর ডান হাতটি থেকে শিকড়ের মতো বৃদ্ধি পাওয়া অংশগুলো অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন। আবুল বাজনদার সেরে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকেরা।
চিকিৎসকেরা বলছেন, আবুল বাজনদারসহ বিশ্বে এখন পর্যন্ত এ ধরনের চারজন রোগীকে শনাক্ত করা গেছে। গণমাধ্যমে আসা ইন্দোনেশিয়ার বৃক্ষমানব গত ৩০ জানুয়ারি মারা গেছেন।
চিকিৎসকদের ধারণা, আবুল বাজনদার ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রম নামে পরিচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে এ রোগ হয়। ১০ বছর ধরে আবুল এই রোগে ভুগছেন। তাঁর হাত ও পায়ের আঙুলগুলো গাছের শিকড়ের মতো হয়ে গিয়েছিল।

No comments:
Post a Comment