ইউনিয়ন
পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া
ইউনিয়নের আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকাল
পৌনে নয়টার দিকে ভোট গ্রহণ স্থগিত করা হয়। আধঘণ্টা পর আবার ভোট নেওয়া শুরু
হয়। ওই কেন্দ্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ
বৃহস্পতিবার সকালে ওই কেন্দ্রে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী
প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন বলে প্রাথমিকভাবে
জানা গেছে। এর পর ভোট নেওয়া স্থগিত করা হয়। প্রিসাইডিং কর্মকর্তা আমজাদ
হোসেন ভোট গ্রহণ স্থগিত ও পরে শুরু হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দ্বিতীয় ধাপে আজ ৬৩৯টি ইউনিয়নে ভোট নেওয়া শুরু হয়েছে। সকাল আটটা থেকে তা
শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। এই নির্বাচনে ৭৯টি ইউপিতে বিএনপির কোনো
প্রার্থী নেই। এর মধ্যে ৩১ টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে আছেন। বেশ কিছু জায়গায় বিএনপিসহ
অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা সুষ্ঠু হবে না অভিযোগ তুলে নির্বাচন
থেকে সরে দাঁড়িয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment