Monday, March 28, 2016

জাপানে নতুন জোট

জাপানে বিরোধী দুটি দল এক হয়ে নতুন একটি দল গঠন করেছে। গতকাল রোববার এ ঘোষণা দেওয়া হয়েছে। চলতি গ্রীষ্মে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচন হতে যাচ্ছে। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী শিনজো আবের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) বাড়তি চাপে রাখার জন্যই নতুন দল গঠন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। একীভূত হওয়া দল দুটি হলো প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অব জাপান(ডিপিজে)এবং অপেক্ষাকৃত ছোট দল জাপান ইনোভেশন পার্টি (জেআইপি)। একীভূত হওয়ার পর নবগঠিত দলের নাম রাখা হয়েছে‘মিনশিনতো পার্টি’।এর ইংরেজি নাম ডেমোক্রেটিক পার্টি।

No comments:

Post a Comment