Monday, March 28, 2016

ক্যামেরুনের‘আত্মঘাতী’নাইজেরিয়ার অপহৃত ছাত্রীদেরই একজন?

ক্যামেরুনে আত্মঘাতী হামলার চেষ্টা সন্দেহে আটক হওয়া দুই কিশোরীর একজন ২০১৪ সালে নাইজেরিয়ার চিবুক এলাকা থেকে অপহৃত হওয়া ২৭০ স্কুলছাত্রীর একজন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মেয়েটিকে শনাক্ত করার জন্য নাইজেরিয়া সরকার অপহৃত এক ছাত্রীর অভিভাবকদের ক্যামেরুনে পাঠাচ্ছে। নাইজেরিয়ার সীমান্তসংলগ্ন ক্যামেরুনের লিবানি এলাকা থেকে শুক্রবার বিস্ফোরক বহন করার সময় দুটি মেয়েকে নিরাপত্তা বাহিনী আটক করে। কর্মকর্তারা বলেছেন, ওই দুজন মেয়ের একজন দাবি করেছে, চিবুক এলাকা থেকে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম যে স্কুলছাত্রীদের অপহরণ করেছিল, সে তাদের একজন।

No comments:

Post a Comment