পাকিস্তান
ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করে বিপাকে পড়লেন
ওয়াসিম আকরাম। এবার ক্রিকেট ক্যারিয়ারে তার করা ম্যাচ ফিক্সিং ফাঁস করে
দেয়ার হুমকি দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা। এমন
কি কিংবদন্তি এ পেসারকে তিনি ‘জুয়ার রাজা’ বলে অভিহিত করলেন। সম্প্রতি শেষ
হওয়া এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট দল ভারত ও বাংলাদেশের কাছে হরে। এতে
ফাইনালে ওঠা হয়নি তাদের। এশিয়া কাপে পাকিস্তানের ব্যর্থতার কারণ
অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাঁচ সদস্যের ওই কমিটির
প্রধান শাকিল শেখ। তিনি আবার ইসলামাবাদ আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের
প্রধান। তাকে তদন্ত কমিটির প্রধান করায় সমালোচনা করেন পাকিস্তানের
কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। খেলোয়াড়ী জীবনে ভাল মতো ব্যাটই ধরতে পারতেন
না এমন একজনকে প্রধান করায় ক্ষোভ উগরে দেন তিনি। কিন্তু এমন মন্তব্য করে
উল্টো তোপের মুখে ওয়াসিম আকরাম। ক্রিকেট ক্যারিয়ারে তার করা ম্যাচ
ফিক্সিংয়ের সব নথি ফাঁস করে দেয়ার হুমকি দিলেন শাকিল শেখ। পাকিস্তানের টিভি
চ্যানেল ‘জিও সুপার’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওয়াসিমকে আমি
‘সুইংয়ের রাজা’ মনে করি না। তাকে ‘জুয়ার রাজা’ মনে করি। কারও সমালোচনা করার
আগে নিজের অতীত মনে রাখা উচিৎ। তার অতীত সবার জানা। বেশি কথা বললে বোর্ডের
কাছে তার সম্পর্কে পুরনো যে নথি আছে তা ফাঁস করে দিবো।’ ২০০০ সালের দিকে
পিসিবিতে ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত সংবলিত একটি একটি প্রতিবেদন জমা দেন
বিচারপতি মালিক কাইয়ুম। কিন্তু সে প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। ওই
প্রতিবেদনে ওয়াসিম আকরামের ম্যাচ ফিক্সিং নিয়ে স্পর্শকাতর বিষয় রয়েছে বলে
জানালেন শাকিল শেখ। এছাড়া ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) কোচ হিসেবে
নিয়োগের জন্য আকরাম বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে সুপারিশ করে দিতে
বলেলিছেন বলেও জানালেন তিনি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment