Monday, March 21, 2016

সারা দেশের ন্যায় বগুড়ায়ও স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের ভোট গ্রহন শুরু

বগুড়ায় ৬১৪টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়  ও মাদ্রাসায় আজ সোমবার সকাল ৯টা থেকে স্টুডেন্টস কেবিনেট ২০১৬ নির্বাচন গোপন ব্যালোটের মার্ধ্যমে শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন নিয়ে ছাত্র-ছাত্রীরা উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছে। প্রার্থীরা ভোটারদেরকে কাছে ভিড়াতে চকলেট , কলম বিতরণ করছে। গত বছর পরীক্ষা মূলক ভাবে স্টুডেন্টস কেবিনেটে ভোট অনুষ্ঠিত হলেও এবার আনুষ্ঠানিক ভাবে সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বগুড়া জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র জানান, “বগুড়ায় ৩৯১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ২২৩টি দাখিল মাদ্রাসায় সোমবার স্টুডেন্টস কেবিনেট নির্বাচন শুরু হয়েছে। গত বছর পরীক্ষামূলক ভাবে প্রতি উপজেলায় দু’টি করে বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার একযোগে সারা দেশের ন্যায় বগুড়ায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ধুনটের গোশাইবাড়ি কে ও বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ১০ম শ্রেণীর আাশা সুলতানা জানান, নির্বাচনে শুষ্ঠভাবে শুরু হয়েছে। পাঁচ শতাধিক ছাত্রী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার গোপন ব্যালোটের মাধ্যমে প্রয়োগ করে ৮জন প্রতিনিধি নির্বাচিত করবে। ইতোমধ্যে শৃঙ্খলা রক্ষার জন্য স্কাউট টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুৃলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। চারটি বুথে ভোট গ্রহন শুরু হয়েছে।
ধুনটের এ. এ উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন বাবলু জানান, ৯ মার্চ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। আজ সোমবার ভোট গ্রহন শেষে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফলাফলে স্বাক্ষর সহ জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হবে। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। চকলেট বিতরণ সহ প্রার্থীরা ছোট ছোট লিফলেট ভোটারদের মধ্যে বিতরণ করে ভোট প্রার্থনা করেছে। নির্বাচিত কেবিনেট প্রতিনিধিরা বিদ্যালয়ে পরিবেশ রক্ষা, শৃঙ্খলা রক্ষা, ঝরেপড়া ছাত্রদের বিদ্যালয়মুখী করা, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, মাদকাশক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি  এবং বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করার কাজ করবে।

No comments:

Post a Comment