Tuesday, March 29, 2016

স্বামীকে‘মোটা হাতি’ডাকলে...

স্বামী অতিরিক্ত মোটা হলেও তাঁকে‘হাতি’বা‘মোটা হাতি’
নামে ডাকা তাঁর আত্মমর্যাদার ওপর আঘাতের
শামিল বলে উল্লেখ করেছেন আদালত।
স্বামীকে তাঁর স্ত্রী ‘মোটা হাতি’ বলে ডাকলে তা বিবাহবিচ্ছেদের জন্য যৌক্তিক কারণ হতে পারে। সম্প্রতি ভারতের দিল্লি হাইকোর্ট এ রায় দিয়েছেন। হিন্দুস্থান টাইমস অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ২০১২ সালে পারিবারিক আদালতের এ-সংক্রান্ত একটি রায় দিল্লি হাইকোর্ট বহাল রেখেছেন। নিম্ন আদালতের আদেশে স্বামীকে ‘মোটা হাতি’ বলে ডাকার বিষয়টিকে ‘মানসিক বর্বরতার’ শামিল হিসেবে অভিহিত করা হয়েছিল। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ত্রিশোর্ধ্ব ব্যবসায়ী স্বামীর ওজন ছিল ১০০ কেজি। অতিরিক্ত মোটা হওয়ায় তাঁকে তাঁর স্ত্রী নিয়মিত অবমানিত করতেন বলে তাঁর অভিযোগ। তাঁকে ‘মোটা হাতি’ বলে ডাকতেন স্ত্রী। পারিবারিক আদালত এই দম্পতির বিচ্ছেদ অনুমোদন করেছিলেন। ওই আদেশ চ্যালেঞ্জ করেন স্ত্রী। কিন্তু নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, স্বামী অতিরিক্ত মোটা হলেও তাঁকে ‘হাতি’ বা ‘মোটা হাতি’ নামে ডাকা তাঁর আত্মমর্যাদা ও আত্মসম্মানের ওপর আঘাতের শামিল। এ ধরনের বিদ্রূপে স্বামী খুব আহত বোধ করেছিলেন। আর স্ত্রীও কৌতুক করে তাঁর স্বামীকে এসব নামে ডাকেননি। এখানে ভালোবাসা বা আবেগও ছিল না।

No comments:

Post a Comment