Monday, March 21, 2016

চিট ফান্ডে অনিয়ম- আত্মহত্যা করলেন অভয় সিং

চিট ফান্ড কোম্পানির সামনেই আত্মহত্যা করলেন অভয় সিং নামে এক ব্যক্তি। হরিয়ানার রিওয়ারিতে এ ঘটনা ঘটেছে আজ সোমবার। বার্তা সংস্থা পিটিআই বলেছে, ওই চিট ফান্ড কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন অভয় সিং। কিন্তু তারা তাকে সে অর্থের কোন সুবিধা তাকে দিচ্ছিল না। এমনকি তার গচ্ছিত অর্থ তারা ফেরত দিতেও অস্বীকৃতি জানায়। এ কারণে অভয় সিং তাদের সামনে আত্মহত্যা করেন। পুলিশ বলেছে, এ ঘটনায় ওই কোম্পানির সিএমডি জেকেএস রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওদিকে আত্মহত্যার খবর শুনে চিট ফান্ড কোম্পানিতে জড়ো হন বেশ কিছু সংখ্যক আমানতকারী। তারা সিএমডিকে গ্রেপ্তারের দাবি জানান। তারা অভিযোগ করেন এ কোম্পানিটি মানুষের কাছ থেকে লাখ লাখ রুপি সংগ্রহ করেছে। কিন্তু বিনিময়ে কোন আমানতকারীকে কোন সুবিধা দেয় না। এমনকি তাদের অর্থও ফেরত দেয় না।

No comments:

Post a Comment