চিত্রনায়িকা
ও নির্মাতা দিতির মরদেহ এখন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। সেখানেই তার জন্ম ও
বেড়ে ওঠা। সেখানে বাদ জোহর আরেকটি জানাজার পর পারিবারিক কবরস্থানে
বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এর আগে আজ সকাল সোয়া ১০টায়
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবের
সামনে মরহুমার স্বজন, চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী এবং শুভানুধ্যায়ীদের
শ্রদ্ধা জানানো শেষে একটি জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দিতির অন্য সহকর্মীদের মধ্যে ছিলেন
অভিনেতা আলমগীর, ওমর সানী, অভিনেত্রী চম্পা, বিন্দু, নাসরিন, পরিচালক
মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ প্রমুখ। উল্লেখ্য, দীর্ঘদিন ব্রেইন
ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে রোববার বিকালে পৃথিবীর সব বন্ধন ছিন্ন করে না
ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা পারভিন সুলতানা দিতি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment