Thursday, March 10, 2016

ম্যান অব দি ম্যাচ তামিম

দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ী করেছেন। তার অনবদ্য ৮৩ রানের ওপর ভর করেই টি২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। আর তার ফলে তিনিই হয়েছেন ম্যান অব দি ম্যাচ। তার হাতেই শোভা পাওয়াটাই ছিল স্বাভাবিক। তিনি সেটাই পেয়েছেন।
রেকর্ডের হাতছানি দিচ্ছিল তামিমকে
টি২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে রেকর্ড করার সম্ভাবনা ছিল তামিম ইকবালের। বুধবার ধর্মশালায় তিনি আর মাত্র ৬ রান করলে নিজেকে ছাড়িয়ে যেতে পারতেন। তিনি বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে অপরাজিত ৮৩ রান করেছেন। আর এই ক্রিকেটে বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ স্কোরটি তারই। সেটা হলো অপরাজিত ৮৮। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর সাকিব আল হাসানের, ৮৪ রান। বুধবার শেষ ওভারটা তামিম ব্যাট করতে পারলে হয়তো নিজেকে ছাড়িয়ে যেতে পারতেন। হয়তো ক্ষীণ হলেও একটা সেঞ্চুরি করার সম্ভাবনাও থাকত। তবে দীর্ঘ দিন পর হাফ সেঞ্চুরির দেখা তিনি পেয়েছেন, সেটাও কম নয়।

No comments:

Post a Comment