নারায়ণগঞ্জের
রূপগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে
হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের কারণে এই
হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চর চনপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম (৪৫)। তাঁর বাড়ি চনপাড়া এলাকায়। বাবার নাম উম্মেদ আলী। পুলিশের ভাষ্য, খোরশেদ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তারা তাঁকে কুপিয়ে ও গলা কেটে গুরুতর আহত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানায়, খোরশেদকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর ভাই পরিচয় দেওয়া আবদুল মান্নান। তাঁর ভাষ্য, মাদক ব্যবসায়ীদের ব্যাপারে পুলিশকে তথ্য দিয়েছিলেন খোরশেদ। এ কারণে তাঁকে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। ওসি মাহমুদুল বলেন, এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করছে পুলিশ। পুলিশ জানায়, খোরশেদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে। লাশের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

No comments:
Post a Comment