Wednesday, March 16, 2016

হত্যা ধামাচাপায় ঘুষের মামলা বাতিলের আবেদন খারিজ

বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকা- ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষের মামলা বাতিল চেয়ে বিএনপি নেতা তারেক রহমানসহ চার আসামির আবেদন খারিজ করেছে আদালত। বুধবার ওই মামলা বাতিল প্রশ্নে চার আবেদনের প্রেক্ষিতে রুলের ওপর শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাই কোর্টের বেঞ্চ এই রায় দেয়। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, এই রায়ের ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চালাতে আর কোনো বাধা থাকলো না। অপর তিন আবেদনকারী হলেন- চার দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল।

No comments:

Post a Comment