একাত্তরের
যুদ্ধাপরাধে সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর
আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যু পরোয়ানা পড়ে শুনিয়েছে কারা
কর্তৃপক্ষ। বুধবার সকাল সোয়া ১০টার দিকে তাকে এ পরোয়ানাটি পড়ে শোনানো হয়।
পরে তিনি নিজে পরোয়ানা দেখে তাতে সই করেন। এদিকে আজ বুধবারই আইনজীবীরা
নিজামীর সঙ্গে দেখা করতে পারেন বলে জানিয়েছেন কারাগার কর্তৃপক্ষ। এর আগে
বুধবার সকালে ওই পরোয়ানার কপি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পাট-২ এ পৌঁছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাশির আহমেদ জানান, ফাঁসির
দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা ঢাকা
কেন্দ্রীয় কারগার থেকে সকাল ৯টা ২০ মিনিটে এ কারাগারে পৌঁছে। তিনি এ
কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment