আলজেরিয়ায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার
বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১২ জন নিহত
হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। হতাহতরা সবাই সেনা বাহিনীর সদস্য। একটি
পরিদর্শন মিশনে অংশ নিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় দক্ষিণ-পশ্চিমের
প্রদেশ আদরারের রেগ্গানি এলাকায় এমআই-১৭১ হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির
কারণে বিধ্বস্ত হয়েছে। এতে ১২ সেনা নিহত ও দুজন আহত হয়েছে।
আলজেরিয় উপপ্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধান আহমেদ গাইদ সালাহ বলেছেন, দুর্ঘটনার কারণ তদন্তে দ্রুত কমিটি গঠন করা হয়েছে এবং এ ঘটনা তদন্ত শুরু করেছে সশস্ত্র বাহিনী।
আলজেরিয় উপপ্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধান আহমেদ গাইদ সালাহ বলেছেন, দুর্ঘটনার কারণ তদন্তে দ্রুত কমিটি গঠন করা হয়েছে এবং এ ঘটনা তদন্ত শুরু করেছে সশস্ত্র বাহিনী।
প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে পূর্ব আলজেরিয়ায় ৭৭ জন নিহত হয়েছিল।

No comments:
Post a Comment