চট্টগ্রামে
তিনটি উপজেলার ৩০টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে
ভোট গ্রহণ শুরু হয়। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
করা হয়েছে।
ভোট শুরুর পর থেকে কোথাও কোন সমস্যা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলায় আমি ভোটকেন্দ্র পরিদর্শনে আছি। সুষ্ঠুভাবে ভোট চলছে। এখনো কোথাও কোন সমস্যা হয়নি।
চট্টগ্রামের তিনটি উপজেলার ৩০টি ইউনিয়নের ২৮১টি ভোট কেন্দ্রে ৫ লাখ ৪৪ হাজার ৩৮৭ জন ভোটার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের সন্দ্বীপ, মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় বুধবার থেকেই পুলিশ, আনসার, বিজিবি ও র্যাবের সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
প্রতি উপজেলায় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট টহল দিচ্ছে। বুধবার রাত থেকেই সংশ্লিষ্ট ইউনিয়নের ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপারসহ সকল ধরনের নির্বাচনী সরঞ্জাম নিয়ে অবস্থান করেন।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম জানিয়েছেন, চট্টগ্রামে তিন উপজেলায় ৩০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দফায় সীতাকুণ্ড উপজেলায় ৯টি ইউনিয়ন, মিরসরাই উপজেলার ৯ এবং সন্দ্বীপ উপজেলায় ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

No comments:
Post a Comment