সুপ্রিম
কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ আটটি পদে জয় পেয়েছে আওয়ামীপন্থী
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। সম্পাদকসহ ছয়টি পদে জয়ী হয়েছে
বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। এর মধ্য দিয়ে
সমিতিতে আওয়ামীপন্থী আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেলেন। গতকাল শুক্রবার
সকালে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। সম্পাদক পদে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব।
দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়। এবারও সমিতির সভাপতি, দুজন সহসভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুজন সহসম্পাদক এবং সাতজন সদস্যসহ মোট ১৪টি পদে নির্বাচন হয়।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। আওয়ামীপন্থী আইনজীবীদের প্যানেলের নেতৃত্ব দেন ইউসুফ হোসেন হুমায়ুন। বিএনপি-জামায়াতপন্থীদের প্যানেলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন। কয়েক বছর সমিতির নেতৃত্ব বিএনপিপন্থী আইনজীবীদের ছিল।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. তাহেরুল ইসলাম ও ফাহিমা নাসরিন, কোষাধক্ষ মো. রমজান আলী সিকদার, সহসম্পাদক এ কে এম রবিউল হাসান ও শেখ সিরাজুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য খান মোহাম্মদ শামীম আজিজ, আবদুল আজিজ মিয়া, নাসরিন সিদ্দিকা, কামাল হোসেন, নাসিরুদ্দিন খান, নাসিরুদ্দিন আহমেদ, রেজাউল করিম।

No comments:
Post a Comment