Tuesday, March 1, 2016

পরের ম্যাচ না জিতেও যেভাবে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

এশিয়া কাপের প্রথম ম্যাচ ভারতের কাছে হারে বাংলাদেশ। তবে তারপর টানা দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে তারা। আর এ স্বপ্ন সত্যি করার জন্য আগামীকাল পাকিস্তানকে হারাতে হবে। তবে পাকিস্তানকে না হারিয়েও ফাইনালে ওঠা বাংলাদেশের জন্য সম্ভব। গাণিতিক হিসাব সেটাই বলছে। তবে এরজন্য কয়েকটি শর্ত রয়েছে। প্রথমত, মনে করুন- বাংলাদেশ পাকিস্তানের কাছে হারলো। তবে সেই হারটা হতে হবে ফাইট করে। তার মানে, ১০-১৫ রানে। কিংবা পাকিস্তান জিতবে শেষ ওভারে। এরপর আসছে অন্য সমীকরণ। দ্বিতীয় সে সমীকরণ হলো, আজ ভারতের কাছে শ্রীলঙ্কাকে হারতে হবে। আর তৃতীয় শর্ত হলো, পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে জিততে হবে। আর এমনটা হলে ভারত ৮ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করবে। কিন্তু বাকি তিন দল- বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা তিন দলের পয়েন্ট থাকবে সমান ৪ করে। আর এখানে রানরেটে এগিয়ে থেকে ফাইনালে ভারতের সঙ্গী হওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। আর আমরা যদি পাকিস্তানের বিপক্ষে জিতি তাহলে নিশ্চিত পাকিস্তানের বিদায় হয়ে যাবে। তখন ফাইনালের সম্ভাবনা থাকবে শ্রীলঙ্কার। আর বাংলাদেশকে টপকে এই সম্ভাবনা সত্যি করতে হলে শ্রীলঙ্কাকে করতে হবে কঠিন কাজ। আজ ভারতের বিপক্ষে ও শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে অনেক বড় ব্যবধানে। দুই দলের সঙ্গেই অন্তত ৪০ রানে জিততে হবে। সেটা প্রায় অসম্ভব। এই গাণিতিক হিসেবে সামনের ম্যাচে পাকিস্তানকে হারালেও যেমন বাংলাদেশের ফাইনলে ওঠা একেবারে নিশ্চিত নয় (তবে সেটা ক্ষীণ)। তেমনই হারলেও সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না।

No comments:

Post a Comment