Tuesday, March 1, 2016

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ

তিন ফরমেটের ক্রিকেটে বাংলাদেশের আইসিসি র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বাজে অবস্থা টি-টোয়েন্টিতে। টেস্টে নবম ও ওয়ানডেতে বাংলাদেশের অবস্থান সপ্তম। আর এশিয়া কাপ শুরুর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের র‌্যাঙ্কিং ছিল ১১তম। আফগানিস্তান ও স্কটল্যান্ডের নিচে ছিল তারা। তবে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়ে সংক্ষিপ্ত এ ফরমেটের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। স্কটল্যান্ডকে টপকে বাংলাদেশ উঠে গেছে দশম স্থানে। তবে এখনও ঠিক তাদের ওপরে আফগানিস্তান। তাদের রেটিং পয়েন্ট ৭৭। আর বাংলাদেশ ও স্কটল্যান্ডের রেটিং পয়েন্ট যথাক্রমে ৭০ ও ৬৩। আর ১২৪ ও ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষ দুইয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

No comments:

Post a Comment