Thursday, March 31, 2016

আইপিডিসির ২০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন

আইপিডিসির ৩৪তম বার্ষিক সাধারণ
সভা গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে
আইপিডিসির ৩৪তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানির ২০১৫ সালের শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়। এটি অবশ্য নতুন মালিকানায় আইপিডিসির পুনর্গঠিত পরিচালনা পর্ষদের অধীনে প্রথম সাধারণ সভা, যেখান থেকে কোম্পানির পরবর্তী পাঁচ বছরের কর্মপরিকল্পনাও ঘোষণা করা হয়। সভায় আইপিডিসির নতুন চেয়ারম্যান ড. মুহাম্মদ মুসা, পরিচালকমণ্ডলী এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মমিনুল ইসলাম, কোম্পানি সচিব সামিউল হাশিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে আইপিডিসির সিংহভাগ শেয়ারের মালিক হলো ব্র্যাক, আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (একেএফইডি), বাংলাদেশ সরকার ও আরএসএ ক্যাপিটাল। সভায় মুহাম্মদ মুসা বলেন, প্রতিকূল সামষ্টিক অর্থনৈতিক অবস্থার মধ্যেও কোম্পানির মুনাফা ৪৫ শতাংশ বেড়ে ২৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।

No comments:

Post a Comment