Saturday, March 19, 2016

সাময়িক নিষিদ্ধ আরাফাত সানি

বাংলাদেশের বোলার আরাফাত সানিকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তুলে পরীক্ষার পর এ সিদ্ধান্ত দিয়েছে সংস্থাটি। যদিও এ বিষয়ে এখন তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এর সদস্য খালেদ মাহমুদ সুজন এ তথ্য জানিয়েছেন। একই অভিযোগে তাসকিন আহমেদের পরীক্ষা হলেও এখনও ফল জানা যায়নি।
তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন সন্দেহের মধ্যে পড়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই। দল থেকে বিচ্ছিন্ন হয়ে চেন্নাইয়ে গিয়ে দুজনকেই দিতে হয়েছে পরীক্ষা। আজ শনিবার বাংলাদেশ দলের একটি সূত্র থেকে জানা গেছে, আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। আইসিসি থেকে পাওয়া এক চিঠিতে তা-ই বলা হয়েছে। তবে বোলিং করার সময় সানির হাত কত ডিগ্রি বেঁকে যায়, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ছবি: প্রথম আলো।

No comments:

Post a Comment