Saturday, March 19, 2016

বিএনপির সম্মেলন শুরু, বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে
দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধন করছেন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। -ফোকাস বাংলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ষষ্ঠ জাতীয় সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে সম্মেলন উদ্বোধন করেন তিনি। ছয় বছর পর এই সম্মেলন হচ্ছে।
এ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে নেতা-কর্মীরা জড়ো হন। নেতা-কর্মীদের ভিড়ে ওই এলাকার রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলররা ও সোহরাওয়ার্দী উদ্যানে ডেলিগেটরা বসেছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢোকার সময় কিছুটা বিশৃঙ্খলা দেখা গেছে। দলের নেতা-কর্মীরা সম্মেলনের সফলতা কামনা করে স্লোগান দিচ্ছেন।
‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’—স্লোগান নিয়ে এবারের সম্মেলন হচ্ছে।
‘বিএনপির অভ্যন্তরে গণতন্ত্র চর্চা আরও বৃদ্ধি পাবে’
বিএনপির কাউন্সিলে আগত বিদেশি ডেলিগেটরা
বিএনপির অভ্যন্তরে গণতন্ত্র চর্চা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কাউন্সিলে আগত বিদেশি ডেলিগেটরা। শনিবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে বক্তব্য রাখেন বিদেশি ডেলিগেটরা। বক্তব্য দেন- যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটিক পার্টি সংসদ সদস্য সাইমন ড্যান্সজুক, বিল বেনিয়ান ও যুক্তরাষ্ট্রের সিকাগো শহরের কাউন্সিলর জোসেফ এ মোরী। এসময় তারা আগামী দিনগুলোতে বিএনপির রাজনীতির মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র নতুন উচ্চতায় সাফল্যের দিকে অগ্রসর হবে বলে মত দেন।  কাউন্সিলে তিন হাজার ১শ’ কাউন্সিলর, প্রায় ১০ হাজার ডেলিগেট, আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী মিলে প্রায় ৩০/৩৫ হাজার মানুষের অংশগ্রহণে এবারের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

No comments:

Post a Comment