Wednesday, March 30, 2016

ব্রাজিলে ভাঙনের মুখে রুসেফের সরকার

ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট দিলমা রুসেফের জোট সরকার থেকে বেরিয়ে গেল দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল পিএমডিবি। এর ফলে দিলমার জোট সরকার ভাঙনের মুখে পড়ল। সেই সঙ্গে দিলমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিসংশনের সম্ভাবনাও প্রবল হলো। পিএমডিবির সদস্য পর্যটনমন্ত্রী এদুয়ার্দো এনরিক আলভেস সোমবার পদত্যাগ করেন, যাতে সরকারের ওপর চাপ বেড়ে যায়। রুসেফের জোট সরকারে থাকা না-থাকা নিয়ে গতকাল মঙ্গলবার বৈঠক করে পিএমডিবি। সেখানেই তারা সরকার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে দলের এমপি ওসমার টেরা বলেন, ‘দিলমার সরকারকে বিদায় জানাতেই এই সভার আয়োজন হচ্ছে। এর লক্ষ্য জোট ত্যাগ। জোট থেকে চলে যাওয়ার পক্ষে দলের ৮০ শতাংশেরই সমর্থন আছে।’ ওসমার টেরা বলেন, ‘সরকার একের পর এক ব্যর্থ হচ্ছে। সরকারের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। নতুন কর্মসংস্থানের কথা বলে সরকার আস্থা ফেরানোর চেষ্টা করছে, তবে তাতে মানুষের বিশ্বাস নেই।’ অর্থনৈতিক মন্দা এবং কথিত আর্থিক কেলেঙ্কারির জেরে অব্যাহত প্রতিবাদ সামলাতে হচ্ছে রুসেফকে। এর ফলে তাঁকে অভিশংসনের চেষ্টাও আছে।

No comments:

Post a Comment