![]() |
| নিজেদের সেরা পারফরম্যান্সের অপেক্ষায় সাকিব -প্রথম আলো |
পাকিস্তানের
বিপক্ষে জয়ের পর বাংলাদেশের ক্রিকেটারদের গায়ে বিশেষ টি-শার্ট দেখা
গিয়েছিল। তাতে যা, লেখা ছিল, সেটা অনেকেরই নজর কেড়েছে।
‘সেরাটা এখনো দেওয়ার বাকি’—এমনই একটা কথা লেখা ছিল সেদিন মাশরাফি-সাকিবদের সেই টি-শার্টে। রোববার এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারের পরে সে কথাটাই নতুন করে সবাইকে মনে করিয়ে দিলেন সাকিব আল হাসান।
ফাইনালে নিজে খুব ভালো করতে পারেননি। ব্যাট হাতে অবদান রাখতে পারলেও বল হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়েও স্বপ্ন পূরণ করতে না পারার বেদনা হয়তো পোড়াচ্ছে দেশের সেরা অলরাউন্ডারকে।
মন খারাপ করেই নিজের ফেসবুকে যা লিখেছেন তা অনেকটা এমনই, ফাইনালে হয়তো হেরেছি। কিন্তু এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে আমরা আমাদের সেরাটাই দিয়েছি।
এরপরই তিনি সবাইকে মনে করিয়ে দিয়েছেন সেই কথাটা, ‘সেরাটা এখনো দেওয়ার বাকি।’
দেশের ক্রিকেটপ্রেমীরাও তা-ই মনে করেন!

No comments:
Post a Comment