Monday, March 7, 2016

নারী দিবসে নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

নারী নির্যাতন বন্ধের দাবিতে গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম নগরের
প্রবর্তক মোড় এলাকায় মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করাসহ নারী নির্যাতন বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রোববার নগরের প্রবর্তক মোড় এলাকায় এ মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য, মানবাধিকারকর্মী জেসমিন সুলতানা প্রমুখ। এ ছাড়া কারিতাস, মাইশা, প্রত্যাশী, ওয়ার্ল্ড ভিশন, বিটাসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিরাও মানববন্ধনে অংশ নেন।

No comments:

Post a Comment