চট্টগ্রাম
বন্দরের বহির্নোঙরে একটি বড় জাহাজ থেকে পণ্য খালাসের সময় একটি লাইটার
জাহাজ ডুবে গেছে। জাহাজটির ১১ জন নাবিকের পাঁচজনকে উদ্ধার করা গেলেও ছয়জন
এখনো নিখোঁজ। গতকাল সোমবার রাত নয়টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া লাইটার জাহাজটির নাম খান সন্স ওয়ান। বন্দরের বেতার নিয়ন্ত্রণ শাখা সূত্র জানায়, পণ্য খালাসের সময় দুটি বড় জাহাজের মাঝখানে পড়ে লাইটার জাহাজটি ডুবে যায়। জাহাজের ১১ নাবিকের মধ্য ৫ জন কাছাকাছি থাকা দুটি জাহাজে উঠতে পেরেছেন। বাকি ছয়জন অন্য কোনো জাহাজে আছেন কি না বা কী অবস্থায় আছেন সেটি নিশ্চিত করা যায়নি।
বন্দর সূত্র জানায়, নিখোঁজ নাবিকদের উদ্ধারে বন্দরের উদ্ধারকারী জাহাজ কান্ডারি-১১ ও কান্ডারি-১ এবং কোস্টগার্ডের জাহাজ দুর্ঘটনাস্থলে গেছে।

No comments:
Post a Comment