যুক্তরাষ্ট্রের
হুমকিকে অগ্রাহ্য করে আরও দুটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা
চালিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী আজ বুধবার সকালে ক্ষেপণাস্ত্র দুটি
ছোড়ে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রেভল্যুশনারি গার্ডসের উপপ্রধান জেনারেল হোসেইন সালামিকে উদ্ধৃত করে সরকারি গণমাধ্যম জানায়, কদর-এইচ ও কদর-এফ নামের দূরপাল্লার এই দুটি ক্ষেপণাস্ত্র ১ হাজার ৪০০ মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকা আলবোর্জ থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়।
ইরানের ওপর দীর্ঘ এক দশকের চাপানো অবরোধ ও নিষেধাজ্ঞা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র তুলে নেওয়ার পরদিনই নাটকীয়ভাবে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে দেশটির ওপর গত জানুয়ারিতে এ নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নতুন অবরোধের আওতায় ওই ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ইরানের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান মার্কিন ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত হতে পারবে না।
বিবিসি জানায়, সেই নিষেধাজ্ঞার মধ্যে গতকাল মঙ্গলবারও ইরান কয়েকটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি গতকাল বলেন, ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার চালানোর বিষয়টি তিনি নিশ্চিত নন। কিন্তু এটি সত্যি হয়ে থাকলে প্রয়োজনে ওয়াশিংটন একাই বা আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নেবে বলে সতর্ক করেন।
ইরানের রেভল্যুশনারি গার্ডসের মহাকাশবিষয়ক শাখার প্রধান জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেন, ‘আমাদের শত্রুপক্ষ যত বেশি নিষেধাজ্ঞা আরোপ করবে গার্ডের প্রতিক্রিয়া ততই তীব্র হবে।’
ইসরায়েলকে উদ্দেশ করে তিনি বার্তা সংস্থা আইএসএনএকে বলেন, ‘দুই হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এমন ক্ষেপণাস্ত্র তৈরির উদ্দেশ্য হলো যাতে আমরা আমাদের দূরবর্তী শত্রু ইহুদিদের আঘাত করতে পারি।’
২০১৫ সালে জাতিসংঘ, ইইউ ও ছয় বিশ্বশক্তির (নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যদেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং এগুলোর বাইরে জার্মানি) সঙ্গে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি হয়। তাতে তেহরানের প্রতি পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনে সক্ষম, এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
তবে ইরান সব সময়ই বলে আসছে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই পারমাণবিক অস্ত্র বহনের উপযোগী করে গড়ে তোলা হয়নি।

![]() |
| ইরানের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকা আলবোর্জ থেকে আজ বুধবার সকালে আন্তমহাদেশীয় দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। ছবিটি ফার্সনিউজের কাছ থেকে সংগ্রহ করে প্রকাশ করেছে রয়টার্স |

No comments:
Post a Comment