জঙ্গিগোষ্ঠী
আইএসের 'যুদ্ধমন্ত্রী' হিসেবে পরিচিত শীর্ষস্থানীয় কমান্ডার ওমর শিশানি
নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
সম্প্রতি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় শিশানি মারা গেছেন বলে পেন্টাগন কর্মকর্তারা বলছেন।খবর বিবিসির।
এর আগে খবর বের হয়, শিশানি সম্ভবত বেঁচে আছেন। তবে তিনি গুরুতর আহত হয়েছেন। বিমান হামলায় তার একাধিক দেহরক্ষী নিহত হয়েছেন।
গত ৪ মার্চ ওই বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। এতে শিশানি নিহত হয়ে থাকতে পারেন বলে আভাস দেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা।
তখন পর্যন্ত মার্কিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। এখন পেন্টাগনের এক মুখপাত্র গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন যে, তাদের সবশেষ পর্যালোচনা অনুযায়ী শিশানি মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত শীর্ষ জঙ্গির একজন ওমর। তিনি আবু ওমর আল-শিশানি বা ওমর দ্য চেচেন নামেও পরিচিত।
এর আগে রোববার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, জঙ্গি সংগঠনটির যুদ্ধমন্ত্রী বলে পরিচিত ওমার আল শিশানি মার্কিন বিমান হামলার পরে ‘ক্লিনিক্যালি ডেড’।
আইএসের কথিত নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সামরিক পরামর্শক হিসেবে ওমরের খ্যাতি রয়েছে। তার ব্যাপারে তথ্য দিতে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তাকে আইএসের যুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে বর্ণনা করে আসছিল পেন্টাগন।

No comments:
Post a Comment