অর্থমন্ত্রী
আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বাংলাদেশ
ব্যাংকের অবস্থা ভালো না। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সিস্টেমে
বড় ধরনের সংস্কার প্রয়োজন।
সচিবালয়ে বুধবার দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, নতুন গভর্নর ১৮ তারিখ দেশে ফিরে ১৯/২০ মার্চে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি দায়িত্ব বুঝে নিলেই ব্যাংকের সমস্যা সমাধানে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
অর্থমন্ত্রী আরো বলেন, নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পরই দুই ডেপুটি গভর্নর নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করা হবে।
ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে ওএসডি করা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে সচিব জড়িত না। কিন্তু তিনি ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন, বিষয়টা তার জানা উচিৎ ছিল।
অর্থমন্ত্রী বলেন, জানেন না বলে নিজের দায় এড়াতে পারেন না। এ কারণে তাকে সরানো হয়েছে।

No comments:
Post a Comment