ভারতের
বিপক্ষে দলকে জয় এনে দিতে না পারায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন
মুশফিকুর রহীম। এছাড়া হয়তো তার দোষে বাংলাদেশ হেরেছে বলেও স্বীকার করলেন
তিনি। বুধবার ভারতের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল
১১ রান। দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দু’টি চার মেরে বাংলাদেশের জয়ের
দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার নায়ক ছিলেন মুশফিকুর রহীম। কিন্তু সেই মুশফিকই
এদিন আবার ‘খলনায়ক’। টানা দুই বলে চার মেরে শেষ তিন বলে জয়ের জন্য দরকার
ছিল ২ রান। কিন্তু চতুর্থ বলে বিগ শট নিতে গিয়ে ক্যাচ হয়ে ফেরেন। তার রান
তখন ৬ বলে ১১। সহজ লক্ষ্য সামনে নিয়ে এমন বিগ শট খেলাকে অপ্রয়োজনীয় মনে
করছেন দর্শকরা।
অনায়াসে সিঙ্গেল রান নিয়ে জেতা যেতো বলেই মনে করেন তারা। মুশফিক নিজেও মর্মপীড়ায় ভুগছেন। যেটা বুঝা গেলো তার ফেসবুক স্ট্যাটাসে। বৃহস্পতিবার সকালে মুশফিক তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ‘আমি জানি গতকালের হারটি আপনাদের জন্য অনেক বেদনাদায়ক ছিল... কিন্তু দলের সকলেই প্রতিটি ম্যাচে নিজেকে উজাড় করে দিয়ে খেলে... তাই আমার ও দলের সবার জন্যই পরাজয়টা কষ্টকর ছিল।
এরকম সময়ে আমার এভাবে আউট হওয়া ঠিক হয়নি... হয়তো আমার জন্যই দল হেরে গেছে... সেক্ষেত্রে দেশবাসীর কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি এটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আপনাদের মুখে আবারও হাঁসি এনে দিতে পারবো।’

No comments:
Post a Comment