মহাসচিব
হিসেবে পূর্ণ দায়িত্ব পাওয়ার দিনেই কারাগারে গেলেন মির্জা ফখরুল ইসলাম
আলমগীর। আজ সকালে মির্জা ফখরুল ইসলামকে মহাসচিবের দায়িত্ব দেয়ার ঘোষণা দেয়া
হয়েছে বিএনপি’র তরফে। নাশকতার মামলায় ঢাকার একটি আদালতে তিনি আজ সকালে
জামিনের আবেদন করেছিলেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে আদালতে প্রেরণের
নির্দেশ দেন। কোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালতের নির্দেশনা
অনুসারে পল্টন থানার তিন মামলায় আত্মসমর্পণ করতে ঢাকা মহানগর হাকিম আদালতে
যান মির্জা ফখরুল। এর মধ্যে একটি মামলায় তার জামিন আবেদন মঞ্জুর হলেও বাকি
দুটিতে জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহানগর হাকিম
গোলাম নবী।
৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে গত বছরের শুরুতে বিএনপি’র আন্দোলন চলাকালে ৬ই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার হন মিজা ফখরুল ইসলাম আলমগীর। পরে চিকিৎসার জন্য তিনি জামিনে মুক্তি পান।
আজ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম আলমগীরকে দলের পূর্ণ মহাসচিব করার কথা জানান রহুল কবির রিজভী। রিজভী নিজেও যুগ্ম মহাসচিব থেকে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেয়েছেন। এছাড়া মিজানুর রহমান সিনহাকে দলের কোষাধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। গত ১৯শে মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠি হয়। সম্মেলনে কাউন্সিলররা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কমিটি গঠনের দায়িত্ব দেন।

No comments:
Post a Comment