অবশেষে
ছবি শেয়ারিংয়ের ওয়েবসাইট ইনস্টাগ্রামে যোগ দিলেন পোপ ফ্রান্সিস। সামাজিক
যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমে শনিবার যোগ দেয়ার প্রথম ১২ ঘণ্টাতেই ১০ লাখ
অনুসারীও পেয়ে গেছেন তিনি। প্রথম ছবি হিসেবে অবশ্য সেলফি নয়, নিজের
প্রার্থনার সময় তোলা একটি ছবিকে বেছে নিয়েছেন পোপ। পরে নিজের টুইটার
অ্যাকাউন্ট থেকে এক টুইটের মাধ্যমেও নিজের ইনস্টাগ্রামের যাত্রার খবরটি
জানিয়েছেন পোপ। সিএনএনের খবরে বলা হয়, পোপ ফ্রান্সিস তার ফ্রান্সিস নামের
ল্যাটিন সংস্করণ ফ্রান্সিসাসকে (@ঋৎধহপরংপঁং) বেছে নিয়েছেন নিজের
ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নাম হিসেবে। সামাজিক যোগাযোগের এই মাধ্যমে
নিজের প্রার্থনারত ছবি দিয়ে যাত্রা শুরু হয়েছে তার। এই ছবির ক্যাপশন হিসেবে
নয়টি ভাষায় লেখা রয়েছে ‘আমার জন্য প্রার্থনা করুন’। পোপ নিজে
ব্যক্তিগতভাবে এই অ্যাকাউন্টটি চালাবেন না। তার পক্ষ থেকে ভ্যাটিক্যানের
কর্মকর্তারা নিয়ন্ত্রণ করবেন এই অ্যাকাউন্ট। সামাজিক যোগাযোগের মাধ্যমে
পোপের উপস্থিতি অবশ্য নতুন নয়। এর আগে টুইটারে খোলা হয় পোপের অ্যাকাউন্ট।
সেই অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে উপস্থিতির খবরও জানানো হয়েছে। এই টুইটে
লেখা রয়েছে, ‘সৃষ্টিকর্তার ক্ষমা ও দয়ার পথের পাশাপাশি আপনাদের সঙ্গে চলার
জন্য ইনস্টাগ্রামে নতুন এক যাত্রার শুরু করেছি আমি।’ সামাজিক যোগাযোগের
মাধ্যমগুলোকে ব্যবহার করে তরুণ ক্যাথলিকদের সঙ্গে আরও বেশি সংশ্লিষ্ট হওয়ার
জন্যই পোপের এই অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পোপের
যোগাযোগ দলের সদস্য দারিও ভিগানো বলছেন, এই অ্যাকাউন্টের মাধ্যমে পোপের
বিভিন্ন কার্যক্রমকে ছবির মাধ্যমে আরও বিস্তারিতভাবে তুলে ধরা সম্ভব হবে
মানুষের সামনে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment