Monday, March 21, 2016

বাংলাদেশে আইএসের উপস্থিতির ব্যাপারে জাজমেন্ট দেয়া কোন কূটনীতিকের কাজ নয়

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং বলেছেন, সন্ত্রাসবাদ এখন সারাবিশ্বের জন্যই হুমকি। একক কোন দেশের পক্ষে এ হুমকি মোকাবেলা করা সম্ভব নয়। বাংলাদেশে আইএস আছে কি না তা বলার উপযুক্ত কতৃপক্ষ হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী- যারা এ বিষয়ে তদন্ত করছে। এ ব্যাপারে জাজমেন্ট দেয়া কোন কূটনীতিকের কাজ নয়। তদন্তে কী আসে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী বলে তা দেখার অপেক্ষায় আছি আমরা।
আজ জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সংবাদদাতা সমিতি (ডিকাব) আয়োজিত  ডিকাব টকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী আইএসের উপস্থিতি নিয়ে বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করলেও এ ব্যাপারে চীনের নীরবতা প্রসঙ্গে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে তিনি এসব মন্তব্য করেন।

No comments:

Post a Comment