কাউন্সিল
ও নির্বাচন দুই ইস্যুতে আজ দলের নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক
ডেকেছে বিএনপি। রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক
কার্যালয়ে খালেদা জিয়ার সভানেতৃত্বে বৈঠকটি হবে। বিএনপি’র জাতীয় কাউন্সিল
সামনে পরখে গঠনতন্ত্র সংশোধনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থায়ী কমিটির
জরুরি বৈঠক ডেকেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বিএনপি চেয়ারপারসনের
প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। বিএনপি’র একাধিক নেতা জানান, দলের জাতীয়
কাউন্সিলকে ঘিরে নীতি-নির্ধারণী ফোরামের এই বৈঠকে কাউন্সিলে আশু সংশোধনীর
খসড়া চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে দলের বিভিন্ন পর্যায়ের নেতা গঠনতন্ত্র ও
দলীয় বিভিন্ন বিষয়ে কিছু পরিবর্তন চেয়ে নিজেদের প্রস্তাব জমা দিয়েছেন।
কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব সুনির্দিষ্টকরণ, যুগ্ম
মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ বেশকিছু পদের সংখ্যা বৃদ্ধি, দলের
উপদেষ্টামণ্ডলী গঠনসহ বেশকিছু সাংগঠনিক পদ সৃষ্টির জন্য গঠনতন্ত্রে সংশোধন
প্রস্তাবের খসড়া চূড়ান্ত করছে গঠনতন্ত্র সংশোধনী উপ-কমিটি। কাউন্সিল
উপলক্ষে গঠিত উপকমিটি এসব নিয়ে কিছু খসড়া প্রস্তাবও তৈরি করেছে। স্থায়ী
কমিটির বৈঠকে এসব খসড়া অনুমোদন দেয়ার পর প্রস্তাবগুলো গঠনতন্ত্রে যুক্ত
করার লক্ষ্যে জাতীয় কাউন্সিলে উত্থাপন করা হবে। উল্লেখ্য, আগামী ১৯শে মার্চ
বিএনপি’র ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে
অনুষ্ঠিত হবে। এদিকে আগামী ২২শে মার্চ থেকে শুরু হচ্ছে প্রথমবারের মতো
দলীয় প্রতীকে ইউপি নির্বাচন। কাউন্সিলের কারণে বর্তমানে তৃণমূল নেতারা ইউপি
নির্বাচনের প্রচারণায় পর্যাপ্ত সময় দিতে পারছেন না। কাউন্সিল শেষে কিভাবে
দ্রুত এলাকায় ফিরে নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে ভূমিকা রাখা যায় বৈঠকে
এ নিয়েও আলোচনা হবে।
অপরাধীদের আড়ালের চেষ্টা করছে সরকার: বিএনপি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার ৪০ দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে রহস্যজনক আখ্যা দিয়েছে বিএনপি। সরকার এ ঘটনায় প্রকৃত অপরাধীদের পার করে দেয়ার চেষ্টা করছে কিনা এমন প্রশ্নও তুলেছে দলটি। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ প্রশ্ন তোলেন। রিজভী বলেন, ক্ষমতাসীন গোষ্ঠীর উচ্চ পর্যায়ের ব্যক্তিরা যে জড়িত তা জাতির কাছে একেবারেই স্পষ্ট। ঘটনার ৪০ দিন পর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এটি অত্যন্ত রহস্যজনক। তাহলে কি সরকার অপরাধীদের পার করে দেয়ার চেষ্টা করছে? এই টাকা হ্যাকিংয়ের কারিগর কারা সেটা চিনতে জনগণের অসুবিধা হচ্ছে না। ক্ষমতাসীন গোষ্ঠীর উচ্চ পর্যায়ের ব্যক্তিরা যে জড়িত তা জাতির কাছে একেবারেই সুস্পষ্ট। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা ভেল্কিবাজির মতো বাতাসে মিলিয়ে যাওয়ার ঘটনায় দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ডিজিটাল চুরি বিশ্বকে হতবাক করেছে। গভর্নরের পদত্যাগ ও দুজন ডেপুটি গভর্নরের অপসারণের মধ্যে দিয়ে নেপথ্যের গডফাদারদের লুকিয়ে রাখা যাবে না। অপকর্ম-অপকীর্তি বেশি দিন বস্তাবন্দি করে রাখা যায় না। এই বিশ্বায়নের যুগে প্রতিদিন কোনো না কোনো ফাঁক দিয়ে নেপথ্যের নায়কদের আসল চেহারা মানুষের কাছে স্পষ্ট হচ্ছে। কারণ সামাজিক গণমাধ্যমকে ওইভাবে নিয়ন্ত্রণ করা যায় না। তিনি বলেন, ঠিক সেই মুহূর্তে তিতাস গ্যাসের ৩ হাজার ১০০ কোটি টাকা লোপাটের মতো চাঞ্চল্যকর ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। সারা দেশ এখন লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তারা জনগণের টাকা আত্মসাৎ করে রাখছে। যাতে পালানোর মতো অবস্থা সৃষ্টি হলে এই টাকাগুলো কাজে লাগে। রিজভী বলেন, লুটপাটকারীদের দুঃশাসনের কবল থেকে দেশ মুক্ত না হলে অচিরেই দুর্ভিক্ষের কবলে পড়বে দেশ। এই ভয়াবহ নৈরাজ্যময় পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় ভোটারবিহীন সরকারকে ক্ষমতা ত্যাগে বাধ্য করা। সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment