পাকিস্তানের
কাছে ৫৫ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। অথচ এই
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ছিল টাইগাররা। সর্বশেষ ৫ ম্যাচ জয় নিয়ে এদিন
ইডেন গার্ডেনসে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু বড় রানের চাপে পড়ে চুপসে যায়
বাংলাদেশ। এই হারের কারণ জানলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথমত,
উইকেট বুঝতে পারায় ভুল ছিল বলে স্বীকার করে নিলেন মাশরাফি। ম্যাচ শেষে
বলেন, ‘প্রথম যখন উইকেট দেখতে যাই তখন উইকেটে ঘাস দেখেছিলাম। ভেবেছিলাম, এই
উইকেটে বোলাররা সুবিধা পাবে। কিন্তু মাঠে নামার পর আমার ধারনা ভুল
প্রমাণিত হয়’। দ্বিতীয়ত, নিজের বোলারদের ব্যর্থতাও মেনে নিলেন তিনি। বলেন,
‘পাকিস্তানের ব্যাটসম্যানদের আমরা তেমন চাপে ফেলতে পারিনি- এটা মেনে নিতেই
হবে। আসলে আমাদের বোলাররা খুব একটা ভাল করতে পরেনি। এছাড়া অন্য সব বিভাগেও
খুব একটা ভাল করতে পারিনি।’ আর ম্যাচের লাগাম নিজেদের হাত থেকে শুরুর ৬
ওভারেই বের হয়ে যায় বলে মনে করেন মাশরাফি। বলেন, ‘প্রথম ৬ ওভারে
পাকিস্তানের ব্যাটসমানরা দ্রুত রান তোলে। ওরা প্রথম ৬ ওভারে যে শটগুলো
খেলছিল আমরা সেই চাপটা নিতে পারিনি। তখনই আমরা পিছিয়ে পড়ি। ওদের
আক্রমণাত্মক ব্যাটিং আমাদের পিছিয়ে দেয়।’
এদিন পাকিস্তানের ছুড়ে দেয়া ২০২ রানের টার্গেটে বাংলাদেশ ৬ উইকেটে ১৪৬ রান তুলতে পারে।
এদিন পাকিস্তানের ছুড়ে দেয়া ২০২ রানের টার্গেটে বাংলাদেশ ৬ উইকেটে ১৪৬ রান তুলতে পারে।

No comments:
Post a Comment