চকরিয়া
পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মেয়র নুরুল ইসলাম হায়দারের পথসভায়
হামলা চালিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা। এতে মেয়র প্রার্থী নুরুল ইসলাম ও
জেলা বিএনপির সহসভাপতি এনামুল হকসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে। সোমবার
সাড়ে ৬টার দিকে পৌরশহরের গ্রামীণ ব্যাংক সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। আহত
মেয়র নুরুল ইসলাম হায়দারকে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে প্রাথমিক
চিকিৎসার দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় পৌরশহরে উত্তেজনা বিরাজ করছে।চকরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম মোবারক আলী ও পৌর বিএনপিরর সাংগঠনিক সম্পাদক মো. গিয়াসউদ্দিন সাংবাদিকদের অভিযোগ করেছেন, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চকরিয়া পৌরশহরের গ্রামীন ব্যাংক সেন্টার এলাকায় ধানের শীষের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা। সভা আরম্ভ হওয়ার পর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন বক্তৃতা দিচ্ছিলেন। ঠিক ওই সময়ে নৌকা প্রতীকের সমর্থিত ১০-১৫ জনের সশস্ত্র সন্ত্রাসী ধানের শীষের প্রার্থী ও বর্তমান মেয়র নুরুল ইসলাম হায়দারকে লক্ষ্য করে প্রথমে গুলি ছুড়ে। এরপর প্রার্থী হায়দার সহ ে নতৃবৃন্দের উপর হামলা চালায়। হামলায় ধানের শীষের মেয়র প্রার্থী নুরুল ইসলাম হায়দার, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ এনামূল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন সহ ২০ জন আহত হয়েছেন।
No comments:
Post a Comment