মাঠে
তামিম ইকবালের ঝড় দেখে চুপ করে থাকতে পারেনি ধর্মশালার আকাশও। ৮ ওভারে
বাংলাদেশের স্কোর বোর্ডে যখন ৯২ রান, ঠিক তখন বৃষ্টি ঝরতে শুরু করে
আয়ারল্যান্ডকে বাঁচিয়ে দিতে। ধীরে ধীরে বৃষ্টির তেজ বাড়তে শুরু করে। সেই
সঙ্গে হিম বাতাস। অবশেষে ম্যাচ পরিত্যক্ত। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট
তালিকার শীর্ষে বাংলাদেশ। ঠিক একই সমান পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে
এশিয়ার উঠতি ক্রিকেট শক্তি ওমান। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই মাশরাফি বিন
মুর্তজার জন্য বাছাই পর্বের অলিখিত ফাইনাল। তাহলেই রানরেটে এগিয়ে থেকে পাবে
সুপার-১০ এর টিকিট। হারলেই করুণ বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। তাই
বিশেষভাবে সতর্ক বাংলাদেশ দলের অধিনায়ক। ম্যাচ শেষে রাতেই ওমানের চ্যালেঞ্জ
নিয়ে মাশরাফি বলেন, ‘শেষ ম্যাচটি আমাদের জন্য অবশ্যই চাপের ম্যাচ। ওমান
ভালো ক্রিকেট খেলছে, ওদের এভাবে খেলতে দেখাটাও দারুণ। এখন আমাদের দুই দলেরই
পয়েন্ট ৩। রান রেটে যদিও আমরা এগিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসীও। যেভাবে খেলে
আসছি, সেভাবে খেলতে পারলে আমরা ভালো করবো।’ এখনও পর্যন্ত ওমানের সঙ্গে
একটি ম্যাচও খেলা হয়নি টাইগারদের। এবারই প্রথম দুই দল মুখোমুখি হবে। তাই
সতর্ক বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিকও। তিনি বলেন, ‘আসরে
আয়ারল্যান্ডকে হারিয়েছে ওমান। এতেই বোঝা যায় তাদের যোগ্যতা। আমরা কোনোভাবেই
ওদের হালকাভাবে নিচ্ছি না। পাকিস্তান, ভারতকে যেভাবে দেখি সেইভাবেই তাদের
সঙ্গে আমরা সিরিয়াস হয়ে খেলবো। আমরা জিতেই পরের পর্বে যেতে চাই।’
গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল। ধর্মশালায় থেমে থেমে বৃষ্টি হয়েছে সারারাতই। ভোরে বৃষ্টি বন্ধ হলেও সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ধর্মশালায় ঝরে অবিরাম ধারা। সঙ্গে বইছিল ঠাণ্ডা হাওয়া। এমন পরিববেশে অনুশীলন সম্ভব ছিল না। অনুশীলন শেষে গতকাল ধর্মশালা ঘুরে দেখার ইচ্ছা ছিল দলের। কিন্তু বৈরী আবহাওয়ায় তাও ভেস্তে যায়। সারাদিন হোটেলেই কাটান মাশরাফিরা। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আসলে আজ আমরা অনুশীলন রাখিনি। আরেকটি বিষয়, ওদের ধর্মশালা ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে সেটিও হয়নি।’ ওমানের বিপক্ষে দলের অবস্থা নিয়ে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘দলের সবাই ফিট আছে। কোনো সমস্যা নেই, আগের দিন দল দারুণ ব্যাটিং করেছে। এই আত্মবিশ্বাসটি আমাদের কাজে দিবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার রাতে বাংলাদেশ মাঠে নামে ১২ ওভারের ম্যাচে। কারণ টানা বৃষ্টিতে মাঠে খেলা গড়ায় ৯ টা ৪৫ মিনিটে। মাত্র ৮টি ওভারই খেলতে পেরেছেন তারা। কিন্তু এরই মধ্যে তামিম ইকবাল ২৬ বলে ৪৭ রান করে আয়ারল্যান্ডকে এলোমেলো করে দেয়। সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ৬১ রানের জুটি। মাত্র ৪ ওভারে স্কোর বোর্ডে ওঠে ৫২ রান। যদিও তিনবার জীবন পেয়ে অপর ওপেনার সৌম্য সরকার করেন করেন ১৩ বলে ২০ রান। দ্বিতীয় ম্যাচে দলে পরিবর্তন এসেছিল দু’টি। আরাফাত সানি ও নাসির হোসেনের পরিবর্তে দলে আসেন মো. মিঠুন ও আবু হায়দার রনি। পেসার মুস্তাফিজুর রহমানকে একাদশে দেখা যাবে না আজও। বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান। তিনি বলেন, ‘ও (মুস্তাফিজ) এখন অনেকটাই ভালো। তবে আরও একটু সময় লাগবে। আশা করি ওকে এই পর্বে না হলেও পরের পার্বে পাবো।’
অন্যদিকে বেশ আবেগী ওমান দল আজ মুখোমুখি হবে টাইগারদের। কারণ এইবারই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে তাদের খেলার সুযোগ হচ্ছে। যে কারণে গোটা ওমানই এখন তাকিয়ে আছে ধর্মশালার দিকে। নিজেদের আবেগের কথা তুলে ধরেন দলের সহ-অধিনায়ক আমির কালিম। তিনি বলেন, ‘আমরা আসলে এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলতে নামবো। এটি আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় একটি বিষয়। তাই আমাদের গোটা দলই নয় সারা দেশ তাকিয়ে আছে আমাদের দিকে, ধর্মশালার দিকে।’ সেই সঙ্গে একটি হুমকিও দেন আমির। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরমেটে যে কোনো দলকে হারানো সম্ভব। আর তামিম ইকবালকে নিয়ে আমাদের একটা পরিবর্তন আছে।

No comments:
Post a Comment