Sunday, March 13, 2016

ইসলামাবাদে চার লক্ষাধিক টাকার পাঁচটি গরু চুরি

শাহিদ মোস্তফা শাহিদ, সদর, কক্সবাজার।
কক্সবাজার সদরের ইসলামাবাদে একই রাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। ১১ই মার্চ শুক্রবার রাত আনুমানিক ০৩টার দিকে এই ঘটনা ঘটে পাঁহাশিয়াখালী গ্রামে। চুরি হওয়া পাঁচটি গরুর মধ্যে বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য চার লাধিক টাকা। গরুর গৃহস্থ লেদু মিয়া জানায়, প্রতিদিনের ন্যায় গোয়াল ঘর বন্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। ফজরের সময় ঘুম থেকে জেগে ওঠে দেখতে পায় ঘরের সব দরজা তালাবদ্ধ। স্থানীয়দের সহযোগীতায় তালা ভেঙ্গে বের হয়ে গোয়াল ঘরে দেখতে পাই কোন গরু নেই। স্থানীয়দের ধারণা ১০/১২ জনের সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় এম,ইউপি এই ঘটনার সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য, ইসলামাবাদ সহ পুরো ঈদগাঁও জুড়ে এখন গরু চোরের উপদ্রব বেড়ে গেছে। তারা রাতের বেলায় পুলিশি টহলের জোর দাবী জানায়।

No comments:

Post a Comment