প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তিনি
ভদ্র ব্যবহারও করেন না, ভদ্র ভাষায় কথা বলতেও জানেন না। এমন অশ্লীল ভাষা
ব্যবহার করেন এটা আমাদের জন্য লজ্জার ও অপমানের। আন্তর্জাতিক নারী দিবস
উপলক্ষে মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যাালয়ে
মহিলা দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। খালেদা জিয়া বলেন,
হাসিনা জোর করে হলেও প্রধানমন্ত্রীর পদটা দখল করে আছে। সেখানে আমরা দেশের
নাগরিক হিসেবে অসম্মানীত বোধ করি। এই আওয়ামী লীগ বলেন, হাসিনাই বলেন এরা
ভদ্র ভাষায় কথা বলতে জানে না। এদের মুখে কোন সুন্দর, ভদ্র ভাষা নেই। তাহলে
যাদের মুখে ভদ্র ভাষা নেই, তারা মানুষের সঙ্গে ভদ্র আচরণ করবে কি করে? তিনি
বলেন, গণতন্ত্রহীন দেশ চলতে পারে না। আজকে ঘরে বাইরে নারীরা নিরাপদ নয়।
সরকারের দ্বারা নারীরা নির্যাতিত হয়, পুলিশ দ্বারা নির্যারতিত হয়। আজকে এই
দিবসে নারীদের অধিকার রক্ষার জন্য আহ্বান জানাই। বিএনপি চেয়ারপারসন বলেন,
জিয়াউর রহমান নারীদের ঘর থেকে বের করে এনেছিলেন। নারীদের পুলিশে চাকুরি
দিয়েছেন, রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিলেন। এমন কি খাল কাটা কর্মসূচিতেও নারীরা
যোগ দিয়েছিলেন।
দলীয় লোক ছাড়া তারা চাকুরি দেয় না এমনটা উল্লেখ করে তিনি বলেন, প্রাইভেট সেক্টরে বেশি বেশি নারীদের নিয়ে আসা উচিৎ। বিদেশীদেরও বলব নারীদেরকে কর্মসংস্থানে এগিয়ে আসতে। কারণ নারী এখন মানুষিক এবং দৈহিকভাবে অনেক শক্তিশালী। এসময় তিনি সাংবাদিক পেশায় নারীদের আরও বেশি করে আসার আহ্বান জানান। বক্তব্য শেষে খালেদা জিয়াকে ফুল দিয়ে মহিলা দলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য দেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। ওদিকে ৪র্থ বারের মত বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহ-সভাপতি আলমগীর হোসেন ও যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকসহ কেন্দ্রীয় নেতারা এ শুভেচ্ছা জানান।

No comments:
Post a Comment