বাংলাদেশ
ব্যাংকের রিজার্ভ কেলেঙ্কারির ঘটনায় গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগকে
নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে
অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস
সচিব এহসানুল করিম। অর্থ লোপাট ও তার তথ্য গোপন নিয়ে তোপের মুখে থাকা
আতিউর মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করীম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ
ব্যাংকে একটি অনাকাঙ্খিত ঘটনার কারণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে
গভর্নর আতিউর রহমান সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে
পদত্যাগপত্র পেশ করেছেন। প্রধানমন্ত্রী এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময়
প্রধানমন্ত্রী বলেন, আতিউর রহমানের এই পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ, যা
নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের অর্থনৈতিক
উন্নয়নে আতিউর রহমানের ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশেষ করে তার
(আতিউর) সময়ে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং সেবাখাত আরও গতিশীল হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment