বাংলাদেশ
ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা লোপাট হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে
গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন
দেশের অর্থনীতিবিদরা। তবে তার এই পদত্যাগে সৃষ্ট সমস্যার সমাধান হবে না বলে
জানান তারা। মানবজমিনকে দেয়া এক প্রতিক্রিয়ায় অর্থনীতিবিদ ও সাবেক
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মীর্জা আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশ
ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে গভর্নর বিতর্কের মধ্যে পড়েছেন। এই
পরিস্থিতিতে তার পদত্যাগ করা ভাল সিদ্ধান্ত হয়েছে। তবে এই পদত্যাগের মধ্য
দিয়ে অন্য সমস্যার সমাধান হবে না। তিনি বলেন, গভর্নরের উপস্থিতিতে যদি
তদন্ত কমিটি গঠন করা হয় তাহলে সেই তদন্তে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে।
তাই তিনি না থাকলে তদন্ত কার্যক্রম নিয়ে কোন ধরনের বিতর্কের সৃষ্টি হবে
না।
আরেক অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, গভর্নর তার দায়দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন। পরিস্থিতি বিবেচনায় পদত্যাগ করা যথাযথ মনে করেছেন বলেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, তার এই পদত্যাগে সৃষ্ট সমস্যার সমাধান হবে না। কারা এই অর্থচুরির সঙ্গে জড়িত, কিভাবে এই অর্থ লোপাট করা হয়েছে এই তদন্তে কোন ধরনের অগ্রগতি হয়নি।

No comments:
Post a Comment