![]() |
| ইকুয়েডরে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে |
ইকুয়েডরের
ভূমিকম্পে প্রাণহানি ৪০০ ছাড়িয়েছে। দেশটির সরকারের বরাত দিয়ে বিবিসি
অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইকুয়েডর সরকার বলছে, গত শনিবার
সন্ধ্যায় দেশটিতে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪১৩
জন নিহত হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছে। আহত হয়েছে প্রায় আড়াই হাজার মানুষ।
ধসে পড়া ভবন ও বাড়িঘরের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে। মৃত
ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট
রাফায়েল কোরেয়া বলেছেন, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। এখনো অনেক মানুষ চাপা
পড়ে আছে। তাদের মধ্যে কেউ কেউ বেঁচে আছে বলে মনে হচ্ছে। তাদের উদ্ধার করাই
সরকারের অগ্রাধিকার। ইকুয়েডরে গত সাত দশকের মধ্যে শনিবারের ভূমিকম্পকে
সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে উল্লেখ করেন কোরেয়া। ভূমিকম্পের পর
পুনর্নির্মাণকাজে কোটি কোটি ডলার খরচ হবে বলে উল্লেখ করেন তিনি।

No comments:
Post a Comment