Tuesday, April 19, 2016

কলকাতায় মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা
কলকাতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক দুই দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে আইসিসিআর-এর রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারের বেঙ্গল গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ ও আইসিসিআর-এর পরিচালক গৌতম দে। দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীতে ১৮৪টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। আজ এই প্রদর্শনীটি শেষ হবে।

No comments:

Post a Comment