Monday, April 11, 2016

এমপি লিটনের বিরুদ্ধে চার্জশীট দাখিল; স্থায়ী জামিন

এক শিশুকে গুলি করার মামলার আসামি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আদালতে চাজশীট দাখিল করা হয়েছে। অপরদিকে স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফ স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন। এ সময় সাংসদ আদালতে উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মনজুরুলের আইনজীবী সিরাজুল ইসলাম মানবজমিন কে বলেন, আজ দুপুরে সাংসদ মনজুরুলের স্থায়ী জামিনের আবেদন করা হয়। আদালত স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন। এরআগে গত ৭ মার্চ একই আদালতে জামিনের আবেদন জানানো হয়। আদালত রোববার পর্যন্ত সংসদ সদস্যের অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। গাইবান্ধা আদালতের পরিদর্শক এনামুল হক বলেন, আজ রোববার সকালে শিশুকে গুলি করার মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি উচ্চ আদালতে বদলি করে। মামলার পরবর্তী ধার্য তারিখ ১৫ মে নির্ধারণ করা হয়েছে। গতবছরের ২ অক্টোবর সাংসদ মনজুরুল ইসলামের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভ গুলিবিদ্ধ হয়। পরদিন ৩ অক্টোবর রাতে ওই সংসদ সদস্যকে একমাত্র আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। এরপর ওই বছরের ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৫ অক্টোবর তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ওইদিন দুপুর ১২ টায় তাকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৪দিন কারাভোগের পর গত ৮ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।

No comments:

Post a Comment