দলের
নিবন্ধন ও দলীয় প্রতীক ‘মশাল’ পচ্ছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয়
সমাতান্ত্রিক দল (জাসদ)। বুধবার নির্বাচন কমিশন হাসানুল হক ইনুর অনুকূলে
দলের নিবন্ধন ও মশাল সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনার মো.
শাহনেওয়াজ বলেন, নির্বাচন কমিশন তাদের (ইনু) অনুকূলে দলের নিবন্ধন ও প্রতীক
সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। যে কোনও সময় চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়ে
দেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সম্প্রতি জাসদ দুটি অংশে
বিভক্ত হওয়ার পরে উভয় অংশ স্ব স্ব অংশকে মূল দাবি করে নির্বাচন কমিশনের
কাছে নিজেদের অনুকূলে দলীয় নিবন্ধন ও প্রতীক বরাদ্দ চেয়ে চিঠি দেয়। একই
সঙ্গে তারা দুই অংশই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাদের
নিজ নিজ সমর্থিত প্রার্থীদের অনুকূলে দলীয় প্রতীক বরাদ্দেও ইসিকে পৃথক চিঠি
দেয়। নির্বাচন কমিশন জাসদের উভয় অংশকে ডেকে শুনানির ব্যবস্থা করে। শুনানি
শেষে আজ কমিশন হাসানুল হক ইনুকে দলের নিবন্ধন ও প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত
নিয়েছে।
Wednesday, April 13, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment