Tuesday, April 5, 2016

কেএসআরএম গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে কেএসআরএমের উদ্যোগে আয়োজিত গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণের আয়োজন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে কেএসআরএমের পক্ষ থেকে মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর এনামুল হক এবং মার্কেটিং অ্যান্ড সেলস অ্যাডভাইজার ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. শহিদুর রহমান উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন লে. কর্নেল ইমরুল কায়েস। এ ছাড়া রাকিবুল রহমান টুটুল প্রথম রানার আপ এবং কর্নেল আলি রেজা খন্দকার দ্বিতীয় রানার আপ হয়েছেন।

No comments:

Post a Comment