Monday, April 4, 2016

পিসিবিকে আকরামের পরামর্শ

গ্রুপ পর্ব খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। দেশে ব্যাপক সমালোচনার মুখে শহীদ আফ্রিদিরা। কোচ ও ম্যানেজার আফ্রিদিকে দায়ী করে নাকি রিপোর্টও জমা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তদন্ত কমিটিও খতিয়ে দেখছে দলের পারফরম্যান্স। কিন্তু এসব করে কি সমাধান হবে? ওয়াসিম আকরাম মনে করেন, কিছু হবে না। দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতাকে আকরাম পাকিস্তানের সনাতনী প্রথম শ্রেণির ক্রিকেট কাঠামোর ফসল হিসেবেই দেখছেন, ‘আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট-কাঠামোটা ধ্বংসের মুখে। এখানে স্পনসর নেই, এ নিয়ে করাও মাথাব্যথাও নেই। তারপরও আমরা বিশ্বকাপ জিততে চাই। দুঃখিত—এভাবে বিশ্বকাপ জেতা যায় না।’ পিসিবিকে ঘরোয়া ক্রিকেট-কাঠামো ঢেলে সাজানো এবং সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি বোলার।

No comments:

Post a Comment