Sunday, April 17, 2016

করমর্দনে কবজির জোর!

নিজের ‘৫৬ ইঞ্চি’ বুকের ছাতির কথা অনেকবার বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোরালো করমর্দনের জন্যও বিদেশি কূটনীতিকদের কাছে আগে থেকেই সুপরিচিত তিনি। তা যে আক্ষরিক অর্থেই ‘কর’ অর্থাৎ হাত ‘মর্দন’ তাই হয়তো ‘হাড়ে হাড়ে’ টের পেলেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম। গত রোববার ভারত সফরে আসা উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট বুধবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মধ্যাহ্নভোজ ও বৈঠক করেন। এ সময় উইলিয়ামকে স্বাগত জানাতে তাঁর সঙ্গে হাত মেলান একসময়ের যোগগুরু মোদি। হাত ছেড়ে দেওয়ার পর দেখা যায়, শ্বেতাঙ্গ যুবা উইলিয়ামের দুধে আলতা বরণ হাতে মোদির আঙুলের ছাপ পড়ে রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ছবি গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ‘ভার্চ্যুয়াল ঠাট্টা-তামাশা’ জমে উঠেছে। বৃহস্পতিবার এই দম্পতি ভুটানে যান। সেখান থেকে আজ শনিবার তাঁদের ভারত ফিরে এসে তাজমহল দেখে আজই দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা।

No comments:

Post a Comment